অনলাইন কমিক স্টোর ইনফোকম করপোরেশন কিনতে আগ্রহ প্রকাশ করেছে সনি গ্রুপ ও আরো কিছু পক্ষ। এ চুক্তির মূল্য হতে পারে ২০ হাজার কোটি ইয়েন বা ১২৮ কোটি ডলার। ইনফোকমের প্যারেন্ট টেইজিন লিমিটেডও কোম্পানির অধীনে থাকা ৫৫ শতাংশ শেয়ারের পুরোটাই বিক্রি করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সনির পাশাপাশি অন্যান্য সম্ভাব্য দরদাতার মধ্যে রয়েছে মার্কিন বিনিয়োগ ফার্ম ব্ল্যাকস্টোন ও কেকেআর। ইনফোকম জাপানের বৃহত্তম ডিজিটাল কমিক সাইট মেকাকমিক পরিচালনা করে। এলএসইজির তথ্যানুসারে, ইনফোকমের বর্তমান বাজার মূলধন ১৭ হাজার ১০০ কোটি ইয়েন। খবর ও ছবি রয়টার্স