ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সভাটি হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের চেয়ারপারসন শাহানা খান সভাপতিত্ব করেন এবংএর ব্যবস্থাপনা পরিচালক ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় ডাইরেক্টর, স্বাধীন পরিচালক, কোম্পানি সেক্রেটারি ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুমোদন করেন। এছাড়া ঋণের পরিবর্তে শেয়ার ইস্যুর বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এভারেজ রেট বা সর্বনিম্ন ৪০ টাকায় শেয়ার ইস্যুর জন্য আবেদন করার প্রস্তাব অনুমোদিত হয়।
এছাড়া ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডকে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসিতে রূপান্তরের অনুমোদন দেয়া হয়। সভায় শেয়ারহোল্ডাররা আগামী অর্থ বছরে আরো ভালো ব্যবসা করার আশা জানিয়ে সভা শেষ করা হয়।
—বিজ্ঞপ্তি










