সম্প্রতি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এ সময় ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
সম্প্রতি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।










