ওয়ান ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই ব্যাংকের গ্রাহক ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। পরিচালক অনন্যা দাশ গুপ্ত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী, ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার এবং ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারপারসন ফারজানা চৌধুরী, পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি










