দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দেশের বর্তমান পরিস্থিতিসহ সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এজন্য সবাইকে নাগরিক দায়িত্বও পালন করতে হবে।
চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কাস্টম হাউজের যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম, চেম্বার সহসভাপতি রাইসা মাহবুব, বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিকেএমইএর পরিচালক ফৌজুল ইমরান খান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এএম মাহবুব চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মো. আরিফ, বাফার সহসভাপতি খায়রুল আলম সুজন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষে জহির উদ্দিন আহমেদ, জিপিএইচ ইস্পাতের আলমাস শিমুল, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সালামত আলী এবং চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. হোসেন এবং আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির মো. সুফিউর রহমান টিপু। এ সময় চেম্বার পরিচালকরা অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, আলমগীর পারভেজ, মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন ও আখতার উদ্দিন মাহমুদসহ বিকডা, রিহ্যাব, মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপ, বন্দর ট্রাক মালিক ও কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










