সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এমডি ও প্রধান নির্বাহী জাফর আলম। ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমডি আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান। এছাড়া বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা সম্মেলনে অংশ নেন। এতে ভার্চুয়ালি অংশ নেন ব্যাংকের ১৭৯টি শাখার ব্যবস্থাপক ও ২৩৬টি উপশাখার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।
সোশ্যাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










