জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে ছিলেন এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান এবং ডিএমডি মো. সাহাদাত হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।

অনুষ্ঠানে জনতা ব্যাংকের আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় জনতা ব্যাংকের নিজস্ব অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’তে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’, ভিসা কার্ড এবং মাস্টারকার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণের সুবিধা যুক্ত হবে। ফলে ‘জনতা পে’র সঙ্গে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরো সহজ, দ্রুত ও নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।