বাংলাদেশ শিশু একাডেমিতে তিন দিনব্যাপী ‘কিডস টাইম মেলা’ শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলায় শিশুদের জন্য নানা আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশু একাডেমি চত্বরে এ আয়োজন চলবে।

মেলায় শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও পাপেট শো, ম্যাজিক শো, ড্রইং, ক্রাফটিংসহ আরো অনেক ক্রিয়েটিভ অ্যাকটিভিটির আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য প্যারেন্টিং সেশনও থাকবে। আয়মান সাদিক, উম্মে মায়সুন, শুভাশীষ ভৌমিকসহ বিশেষজ্ঞরা সেশনগুলো পরিচালনা করবেন।

এ মেলায় প্রায় ২৫ হাজার পরিবার অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি