ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ তথ্যে চারটি মিউচুয়াল ফান্ড দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। মিউচুয়াল ফান্ডগুলো হলো এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১ এবং এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত সপ্তাহের শেষ কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির শেয়ারের সমাপনী দর ছিল ৬ টাকা ৮০ পয়সা, এর আগের সপ্তাহে ছিল ৪ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৪৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ফান্ডটি। আলোচ্য হিসাব বছরে এমবিএল ফার্স্টের ইপিএস ছিল ৪২ পয়সা, এর আগের হিসাব বছরে ছিল ১ টাকা ৯৫ পয়সা। ৩১ মার্চ ২০২৩ শেষে মিউচুয়াল ফান্ডটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়।
গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড: গত সপ্তাহের শেষ কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির শেয়ারের সমাপনী দর ছিল ৫ টাকা, এর আগের সপ্তাহে ছিল ৪ টাকা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ শতাংশ বেড়েছে।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ফান্ডটি। আলোচ্য হিসাব বছরে গ্রিন ডেল্টার ইপিএস ছিল ১৪ পয়সা, এর আগের হিসাব বছরে ছিল ৭২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে মিউচুয়াল ফান্ডটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ১৬ পয়সায়।
এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড-১: গত সপ্তাহের শেষ কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা, এর আগের সপ্তাহে ছিল ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ শতাংশ বেড়েছে।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ফান্ডটি। আলোচ্য হিসাব বছরে এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইপিএস ছিল ৬১ পয়সা, এর আগের হিসাব বছরে ছিল ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে মিউচুয়াল ফান্ডটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়।
এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান: গত সপ্তাহের শেষ কার্যদিবসে মিউচুয়াল ফান্ডটির শেয়ারের সমাপনী দর ছিল ৪ টাকা ৬০ পয়সা, এর আগের সপ্তাহে ছিল ৩ টাকা ৮০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিউচুয়াল ফান্ডটি। আলোচ্য হিসাব বছরে এল আর গ্লোবালের ইপিএস ছিল ২৯ পয়সা, এর আগের হিসাব বছরে ছিল ৬৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে মিউচুয়াল ফান্ডটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়।










