ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্য বহির্ভূত ৯ দশমিক ৩৮ শতাংশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে তা জানানো হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৭ শতাংশ। এ বছরের ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪ শতাংশ হারে, আগের মাসে যা ছিল ১০.৭২ শতাংশ। অর্থাৎ, এখানেও কমেছে শতাংশীয় পয়েন্টে।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার ফলে তা সার্বিক মূল্যস্ফীতি হ্রাসেও ভূমিকা রেখেছে।

ফেব্রুয়ারিতে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯.৩৮ শতাংশ হারে, যা জানুয়ারির ৩.৩২ শতাংশের চেয়ে সামান্য বাড়ে।