সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী ভিআইপি রোড শাখার বীমাগ্রহীতা মেসার্স মেহেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হাসনাতের হাতে অগ্নি বীমা দাবির চেক তুলে দেন।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার পল্টন শাখার শাখা ব্যবস্থাপক, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এবং দাবি ও পুনর্বীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।










