ফুডি এক্সপ্রেস লিমিটেডের সঙ্গে পেমেন্ট গেটওয়ে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিওও শাহনেওয়াজ মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির, ফুডির চিফ মার্কেটিং অফিসার মাশরুর হাসান মিম এবং ক্যাটাগরি হেড অব সেলস সৈয়দ সজিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।