অনুষ্ঠানটি আয়োজন করেছে ইস্পাহানি টি লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড ইস্পাহানি ব্লেন্ডার’স চয়েস।

আজ ভোরে একটি বর্ণাঢ্য ইয়োগা দিবস রÅvলির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা বসুন্ধরা স্পোর্টস সিটিতে সমবেত হবেন এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

অনুষ্ঠানে থাকবে যোগব্যায়াম সেশন, যোগব্যায়ামের গুরুত্ব ও এর স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিশেষ আলোচনা, স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক সচেতনতামূলক সেশন। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে অনুষ্ঠিত হবে ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগডের মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান, যেখানে উপস্থিত অতিথিরা উপভোগ করবেন প্রাণবন্ত সংগীত পরিবেশনা। আন্তর্জাতিক ইয়োগা দিবসের বৈশ্বিক বার্তাকে সামনে রেখে সুস্থতা, সম্প্রীতি ও ইতিবাচক জীবনধারা চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।