এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জাবির হুসেইন। বিশেষ অতিথি ছিলেন কেওয়াই স্টিলের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ; কেওয়াই টু টোনের ইনচার্জ ওয়াসিফ জোবায়ের; কেওয়াই স্টিলের সিনিয়র ম্যানেজার এমএইচ ফয়সাল, ডেপুটি ম্যানেজার আবুল খায়ের রুবেল, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক সেনগুপ্ত। কেডিএস গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবির হুসেইন বলেন, ‘কেওয়াই টু টোনের এ নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরো কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’ পূর্বাচল এলাকায় এ উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা কেওয়াই টু টোনের উন্নয়ন পরিকল্পনা, আধুনিক স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এ ব্রাঞ্চ অফিস পূর্বাচলসহ আশপাশের এলাকায় গুণগত মানসম্পন্ন নির্মাণসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









