সম্প্রতি ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১৬ দিনব্যাপী ‘অ্যাডভান্স কোর্স অন ক্রেডিট অপারেশন অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস (দ্বিতীয় ব্যাচ)’ শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। এ কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকের ডিএমডি ও সিসিও মো. আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি শাহ্‌ সৈয়দ রাফিউল বারী। —বিজ্ঞপ্তি