ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি ঢাকায় ইবিএলের এএমডি আহমেদ শাহীন এবং বিআইএএর প্রেসিডেন্ট একেএম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিআইএএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম বশির উল্লাহ ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল ইসলাম ও ইবিএল করপোরেট ব্যাংকিং বিভাগের ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো. জাবেদুল আলম উপস্থিত ছিলেন।