সম্প্রতি ডেল টেকনোলজিসের ‘সিম্ফোজিয়াম বাংলাদেশ-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বনানীর একটি হোটেলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেস্ট সলিউশন প্রোভাইডার অ্যাওয়ার্ড পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল ডিরেক্টর-ইমার্জিং মার্কেট উই উই তোহ, এশিয়া ইমার্জি মার্কেটের জেনারেল ম্যানেজার ক্রিস পাপা, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের এন্টারপ্রাইজ অ্যান্ড সফটওয়্যার সলিউশন ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন। ডেল বাংলাদেশের পার্টনারদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে গত বছরের পারফরম্যান্স বিবেচনায় একাধিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। —বিজ্ঞপ্তি