পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৮৪ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৭২ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮৩ টাকা ৮০ পয়সা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রার্থিকে (জুলাই-মার্চ) নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ১১ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৭১ পয়সায়।
কোম্পানিটির এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। কোম্পানিটির গত ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল নাভানা ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৩ টাকা ৪১ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৪১ টাকা ১৯ পয়সা।
২০২২ সালের ১৮ অক্টোবর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৭ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ২১৭। এর মধ্যে ৩৫ দশমিক ৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯ দশমিক শূন্য ২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২৭ দশমিক ৭৩ শতাংশ বিদেশী ও বাকি ২৭ দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










