সম্প্রতি গাইবান্ধায় ক্লাস্টারভিত্তিক শিল্পোদ্যোক্তাদের নিয়ে ‘গুচ্ছ বিনিয়োগে সিএমএসএমই খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকাশ্যে ঋণ বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে এনআরবিসি ব্যাংক। এতে উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহম্মদ। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, এনআরবিসি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম পরিচালক রহিমা খাতুন, এনআরবিসি ব্যাংকের এসইভিপি তনুশ্রী মিত্রসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের মতবিনিময় সভা ও ঋণ বিতরণ
সম্প্রতি গাইবান্ধায় ক্লাস্টারভিত্তিক শিল্পোদ্যোক্তাদের নিয়ে ‘গুচ্ছ বিনিয়োগে সিএমএসএমই খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকাশ্যে ঋণ বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে এনআরবিসি ব্যাংক।










