এ উপলক্ষে রোববার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ী খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল হক। ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ৮ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হওয়া ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৪’-এ ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ‘আবারো মিলিয়নেয়ার’ হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। সিজন ২৪-এর আওতায় এরই মধ্যে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নেয়ার হয়েছেন ছয়জন ক্রেতা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ক্রেতা খোকন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল, বিশ্বাসই করতে পারছিলাম না। আজ ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পেয়ে যে কী আনন্দ লাগছে তা বোঝানো সম্ভব নয়। ওয়ালটনের এ টাকায় এখন আমার স্বপ্নের বাড়ি তৈরি করব।’
খোকন মিয়াকে অভিনন্দন জানিয়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম বলেন, ‘দেশজুড়ে ক্রেতাদের আস্থা ও ভালোবাসা পেয়েই ওয়ালটন আজ শীর্ষ ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, দেশের সীমানা পেরিয়ে ওয়ালটন পণ্য এখন বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। এ অর্জনের পথে বড় অংশীদার দেশের সাধারণ ক্রেতারা। তাই তাদের প্রতিও ওয়ালটনের যে দায়িত্ববোধ রয়েছে, তা বিবেচনায় ঈদে পণ্য ক্রয়ে ক্রেতাদের “আবারো মিলিয়নেয়ার” হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন।’










