এতে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রায় ১১০০ শিক্ষার্থী অংশ নেয়। স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন প্রোগ্রামে ভর্তির জন্য তারা প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে উত্তীর্ণদের নিয়ে পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, এর মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে। সাউথইস্ট ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, ‘সাউথইস্ট ইউনিভার্সিটিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং যুগোপযোগী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক শিক্ষাদান নিশ্চিত করা হয়।’

তিনি আরো বলেন, ‘ভর্তি পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষাজীবনের এ চারটি বছরে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধা, দক্ষতা, সফট স্কিল এবং অন্যান্য মানবিক গুণাবলিতে বিকশিত হবেন। এটা শুধু তাদের ব্যক্তিগত ক্যারিয়ার গঠনেই সহযোগিতা করবে না; বরং দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে যোগ্য করে করে তুলবে।’

ভর্তি পরীক্ষার সময় সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।