২০২১-২২ অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য রফতানিতে বিশেষ অবদান রাখায় জাতীয় রফতানি ট্রফির স্বর্ণ পদক পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রফতানি ট্রফির স্বর্ণ পদক গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এসএম নূরুল আলম রেজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। —বিজ্ঞপ্তি
জাতীয় রফতানি ট্রফির স্বর্ণ পদক পেয়েছে ওয়ালটন
২০২১-২২ অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য রফতানিতে বিশেষ অবদান রাখায় জাতীয় রফতানি ট্রফির স্বর্ণ পদক পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।










