অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারপারসন সায়েমা শাহীন সুলতানা। এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার মো. নাহিন মামুন।
এনএসইউতে গোলটেবিল বৈঠক
কক্সবাজারকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক পর্যটন গন্তব্যে রূপান্তরের লক্ষ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘পলিসি ডেভেলপমেন্ট ফর গ্লোবাল কম্পিটিটিভনেস অব কক্সবাজার’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










