ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সম্প্রতি এক বার্তায় এ অভিনন্দন জানায় আবাসন খাতের সংগঠনটি। একই সঙ্গে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা শপথ নিলেন তাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রিহ্যাব। —বিজ্ঞপ্তি