এমটিবি ফাউন্ডেশন পরিচালিত আইজিএ সাপোর্ট কর্মসূচির আওতায় বরগুনা জেলার পাথরঘাটা ও চরদুয়ানী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মৎস্যজীবী সম্প্রদায়ের পরিবারের মধ্যে জীবিকা-সম্পদ অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে। যার মধ্যে কাঁকড়া ও মৎস্য চাষ, হাঁস পালন, সবজি বাগান এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ রয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন পাথরঘাটার ইউএনও মো. রোকনুজ্জামান এবং নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।