গতকাল রাজধানীর শ্যামলীতে অনুষ্ঠিত এ সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ মো. ওয়ালি উল্লাহ।
ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুফতি কাজী মো. ইব্রাহীম। স্বাগত বক্তব্য দেন শ্যামলী শাখার প্রধান মো. মোস্তাকিমুর রহমান।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন কোয়ালিটি টেক্স লাইনের চেয়ারম্যান দিলরুবা খান, সিটি ট্রমা হাসপাতালের প্রোপ্রাইটর মো. আবুল হোসেন, রেপিড ট্রিম সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং গ্রিন বাংলা এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।
বক্তারা শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংক-গ্রাহক সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা গ্রাহকদের প্রয়োজনভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে ইসলামী ব্যাংকের নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।










