পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের উদ্যোগে চট্টগ্রামে পিপিপি ডিভিশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে অবকাঠামো উন্নয়নে পিপিপি পদ্ধতির ভূমিকা, সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সমন্বয় ও সম্ভাব্য উন্নয়ন ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এছাড়াও পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক, সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে পিপিপি প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগের সুযোগ ও চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে পিপিপির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি










