মধুমতি ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১২৬তম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সভায় কমিটির সদস্য শারমীন গ্রুপের এমডি মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম উপস্থিত ছিলেন। এছাড়া মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জুম প্রযুক্তির সহায়তায় সভায় অংশ নেন। —বিজ্ঞপ্তি
মধুমতি ব্যাংকের নির্বাহী কমিটির ১২৬তম সভা অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ১২৬তম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।










