গত ৪ মার্চ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহ মো. আব্দুল বারী।

তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৬ বছরেরও অধিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ে অসামান্য কৃতিত্বের জন্য তিনি প্রেসিডেন্ট পদক/চ্যান্সেলর পদক লাভ করেন। বারী বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি