ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩৪৮তম সভা গতকাল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশতী সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমেদ, পরিচালক আবুল কাশেম হায়দার, মোস্তানসের বিল্লাহ, আফজালুর রহমান, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং এমডি ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।