সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ১৩৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিওটি কনফারেন্স রুমে এ সভা আয়োজিত হয়।
উভয় সভায় সভাপতিত্ব করেন এসইইউ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম।
সভায় বোর্ড সদস্যরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ট্রাস্টি বোর্ড চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেয়। —বিজ্ঞপ্তি










