ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) জনস্বাস্থ্য গবেষণায় নৈতিকতার গুরুত্ব তুলে ধরতে দিনব্যাপী একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আইইউবির মাল্টিপারপাস হলে ‘এথিক্স ইন পাবলিক হেলথ রিসার্চ অ্যান্ড প্র্যাক্টিস’ শীর্ষক এ আয়োজনে গবেষণা ও প্রাত্যহিক চর্চায় নৈতিকতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরান উল বাসেত ও কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর বায়োএথিক্স রিসার্চ ফেলো ডা. আবু সাদাত মোহাম্মদ নুরুন্নবী। স্বাগত বক্তব্য দেন স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক ড. জে. এম. এ. হান্নান।

প্যানেল আলোচনায় অংশ নেন কুমুদিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ডা. তাহমিনা শিরীন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইদুর রহমান মাশরেকি।

সিম্পোজিয়ামের শেষাংশে গোলটেবিল আলোচনায় অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ, ইউএনএফপিএ, ডিআরআরএ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনায় জনস্বাস্থ্য গবেষণায় নৈতিকতার চ্যালেঞ্জ, গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. জিনাত জেবিন হোসেন।

এর আগে, ২৪ এপ্রিল পাবলিক হেলথ বিভাগ ও ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে ‘হেলথ ইন ফ্রেম: ফটোগ্রাফিক টেল ইন বাংলাদেশ’ শীর্ষক একটি আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিনে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ‘লিটারেচার সার্চ ফর সিস্টেমেটিক রিভিউ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করা হয়।

—বিজ্ঞপ্তি