উদ্ভাবনী প্রযুক্তি ও কৃষি জ্ঞান ব্যবহার করে চরাঞ্চলের কৃষকদের অর্থকরী ফসল উৎপাদনে সহায়তার লক্ষ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং সিওও মো. সাব্বির হোসেন এবং গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর, হেড অব এমএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায় এবং গ্রাম উন্নয়ন কর্মের ডেপুটি ডিরেক্টর মো. আরমান হোসেন, সিনিয়র ডিরেক্টর মো. মাহবুব আলম ও কো-অর্ডিনেটর মো. জিয়া উদ্দিন সর্দার। —বিজ্ঞপ্তি
গ্রাম উন্নয়ন কর্ম ও ব্র্যাক ব্যাংকের মধ্যে কৌশলগত চুক্তি সই
উদ্ভাবনী প্রযুক্তি ও কৃষি জ্ঞান ব্যবহার করে চরাঞ্চলের কৃষকদের অর্থকরী ফসল উৎপাদনে সহায়তার লক্ষ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ও ব্র্যাক ব্যাংক।










