বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনান। সভায় শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের ওপর ৪৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন এমডি দেবব্রত মুখার্জী, পরিচালক শৈবাল সিনহা, স্বতন্ত্র পরিচালক রূপালী হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ, এফসিএমএ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল এফসিএস।