মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘হাফ-ইয়ারলি পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৪’ সম্প্রতি বগুড়ার মম ইন হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ২১ জন শাখাপ্রধান ও আটজন উপশাখা ইনচার্জ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মু. মাহমুদ আলম চৌধুরী ও সিএফও ড. তাপস চন্দ্র পাল। —বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংকের পারফরম্যান্স রিভিউ মিটিং
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘হাফ-ইয়ারলি পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৪’ সম্প্রতি বগুড়ার মম ইন হোটেলে অনুষ্ঠিত হয়।










