সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে প্রাণিসম্পদ অধিদপ্তরের আমদানি-রফতানি সংক্রান্ত সব কার্যক্রমের ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক এবং সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এ সময় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি