বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসির মধ্যে করপোরেট এজেন্ট বা ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই হয়েছে। সম্প্রতি বিজিআইসির প্রধান কার্যালয়ে সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী এবং ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ এবং ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান উপস্থিত ছিলেন। এছাড়া বিজিআইসির পরিচালক মো. শাকিল রিজভি ও মোহাম্মদ মনজুর মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিআইসি ও ওয়ান ব্যাংকের মধ্যে ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসির মধ্যে করপোরেট এজেন্ট বা ব্যাংকান্স্যুরেন্স চুক্তি সই হয়েছে।










