ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ।  ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘের সদস্যরা গতকাল সকালে পলাশী বাজার ও ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করেছে। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে। বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে আমাদের ছাতা বিতরণ তাদেরকে অনুপ্রাণিত করবে।