অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সমন্বয়ে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিইও মো. আফজাল করিম। কর্মশালায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও সিটিজেনস চার্টার বাস্তবায়ন কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা বদরে মুনির ফেরদৌস, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. মখলেসুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মণ, উপসচিব ও সিটিজেনস চার্টার বাস্তবায়ন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা আফছানা বিলকিসসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।
সোনালী ব্যাংকে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সমন্বয়ে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










