এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। খায়রুল আলম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ২০০১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে স্নাতক, ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে ‘বার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন। এছাড়া ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। —বিজ্ঞপ্তি
ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।










