ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে টোল পরিশোধে সম্প্রতি এসআর পার্সেলের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন উপায়ের পরিচালনা পর্ষদের সদস্য এটিএম তাহমিদুজ্জামান এবং এসআর পার্সেল সার্ভিসেস লিমিটেডের এমডি আসিফ রব্বানী। চুক্তির আওতায় এসআর পার্সেল সার্ভিসের সব গাড়ি উপায়ের মাধ্যমে দেশজুড়ে নির্দিষ্ট কিছু জাতীয় মহাসড়ক ও সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় এবং নিরবচ্ছিন্নভাবে টোল পরিশোধ করতে পারবে। —বিজ্ঞপ্তি
টোল পরিশোধে উপায় ও এসআর পার্সেলের মধ্যে এমওইউ সই
ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে টোল পরিশোধে সম্প্রতি এসআর পার্সেলের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপায়।










