কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকর লিমিটেড ও এস্তে এস্থেটিক হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের পক্ষে চিফ মাকেটিং অফিসার অনুপ কুমার সরকার ও এস্তে এস্থেটিক হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়সাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. নাজমুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।