পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে উপনির্বাহী পরিচালক (ডিইডি) হিসেবে পদোন্নতি পেলেন ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক। চলতি ডিসেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ড. রিসালাত ২০২০ সাল থেকে সংস্থার মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক এবং প্রোগ্রাম ও এন্টারপ্রাইজ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পদক্ষেপের বিভিন্ন কার্যক্রমে আধুনিক উদ্যোগ ও উদ্ভাবনী কৌশলের প্রয়োগ হয়েছে।

পদক্ষেপ তার ৩-স মডেল: সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন কৌশল তৈরি করছে।

এ রূপান্তরমুখী উদ্যোগে ড. রিসালাতের উদ্যোক্তা দক্ষতা ডিজিটাল রূপান্তর এবং ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পদক্ষেপের নতুন নেতৃত্বের মাধ্যমে উপকারভোগীদের আরো সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে তাদের জন্য উজ্জ্বল ও টেকসই ভবিষ্যতের পথ প্রসারিত হবে। —বিজ্ঞপ্তি