নারায়ণগঞ্জের রূপগঞ্জে সম্প্রতি যমুনা ব্যাংকের ১১১তম মাসাবো উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিতি ছিলেন।—বিজ্ঞপ্তি