এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের ১৪টি ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. বায়েজীদ সরকার ও মো. নাজিম উদ্দিন। অন্যদিকে পূবালী ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, উপমহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান মো. রবিউল আলম, উপমহাব্যবস্থাপক ও রাজশাহী অঞ্চলপ্রধান মো. সাজিদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি জনগণকে ডিজিটাল লেনদেনে আরো উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক দেশব্যাপী আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব, উদ্ভাবনী ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।’









