হজ ও ওমরাহ যাত্রীদের নিবন্ধন ফি জমা দেয়ার সুবিধার্থে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হাব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির ফলে সারা দেশে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৪১টি শাখা ও ৫টি উপশাখায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা হজ ও ওমরাহর নিবন্ধন ফি জমা দিতে পারবেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ ও হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার, মতিঝিল শাখার ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন আহমেদ, বিজয়নগর শাখার উপব্যবস্থাপক মো. জয়নুল আবেদীন খান সাফারী, শরীয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন এবং জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










