‘ব্যাংকিং বিয়োন্ড বাউন্ডারি’—এ স্লোগান সামনে রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম চালু করেছে এনআরবি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল। এছাড়া ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মতিউর রহমান, পরিচালক বায়জুন নাহার চৌধুরী, মোহাম্মদ জাহেদ ইকবাল, মোহাম্মদ আশফাকুর রহমান, স্বতন্ত্র পরিচালক কাজী তৌহিদুল আলম এবং এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি