প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি স্বাক্ষর করেছে অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও অ্যাফিক্স ইউনিভার্সের এমডি মো. মোকাদ্দেছুর রহমান সরকার মাছুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ওয়াসিউল আলম, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামুল কবীর, অ্যাফিক্স ইউনিভার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নেসার উদ্দিন রনিসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের সঙ্গে অ্যাফিক্স ইউনিভার্সের পেরোল চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি স্বাক্ষর করেছে অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেড।










