চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে দেড় লাখের বেশি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি হয়েছে। এর মাধ্যমে ভোক্তাদের আগাম সঞ্চয় হয়েছে ১ বিলিয়ন ডলার। দেশটির রাজস্ব বিভাগের হিসাবে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ বাবদ বার্ষিক গড় সঞ্চয় হচ্ছে ১ হাজার ৭৫০ ডলার। এর সঙ্গে গ্যাসচালিত গাড়ির ১৫ বছর আয়ুষ্কাল ধরা হলে মোট সাশ্রয় হবে ২১ হাজার ডলার। অর্থাৎ জ্বালানি ও রক্ষণাবেক্ষণে বার্ষিক ২৬ কোটি ২০ লাখ সাশ্রয়, আয়ুষ্কালের হিসেবে সম্ভাব্য সাশ্রয় হবে ৩২০ কোটি ডলার। এছাড়া ইভির রক্ষণাবেক্ষণ খরচ পেট্রলচালিত গাড়ির চেয়ে ৪০ শতাংশ কম। খবর আনাদোলু ও ছবি টেসলা
ইভি কিনে মার্কিন ভোক্তাদের বিলিয়ন ডলার আগাম সঞ্চয়
চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে দেড় লাখের বেশি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি হয়েছে।










