ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় অন্যদের মধ্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল নওয়াব, পরিচালক, শেয়ারহোল্ডার, সিইও মো. আব্দুল খালেক মিয়া ও মুখ্য হিসাব কর্মকর্তা মো. মঈনুল আহছান চৌধুরীসহ সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন। কোম্পানি সচিব চৌধুরী এহসানুল হকের সঞ্চালনায় সভায় ২০২৩ সালের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। —বিজ্ঞপ্তি